বাংলা বর্ণমালা সম্পর্কে সুস্পষ্টরূপে ব্যবহার এবং অপব্যবহারে, জন সচেতনতা...!! - Emotional Nayon

বাংলা ব্লগ

ব্রেকিং নিউজ

Saturday, 12 October 2019

বাংলা বর্ণমালা সম্পর্কে সুস্পষ্টরূপে ব্যবহার এবং অপব্যবহারে, জন সচেতনতা...!!

আসলামু আলাইকুম, বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে।  আজকে লিখব কিভাবে আমরা আমাদের বাংলা বর্ণমালা সম্পর্কে সুস্পষ্ট ব্যবহার ও এর অপব্যবহার....??

 আমরা কোন সময় বাংরেজি ব্যবহার করছি সেটা করব না। আমরা যখন সুন্দরভাবে বাংলাতে কথা বলি অবশ্যই, আমরা সর্বদা বাংলা সুষ্ঠু ও সুন্দরভাবে বলাল চেষ্টা করব তবে অনেকের আঞ্চলিক ভাষা অনেক রকম এসে যায় এগুলো কোন বিষয় না। আমরা আমাদের আঞ্চলিক ভাষা অনুসরণ করেই বলব কিন্তু আমাদের ভাষার একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে সেটা আমরা ঠিক রেখে কথাগুলো বলার চেষ্টা করব আমরা অনেকেই অনেক রকম কথা বলে থাকি।



আমি একটা উদাহরণ দেবো:  ধরুন, কেউ আমাকে বলল তোমাকে অনেক ধন্যবাদ!!  আপনি সেই ক্ষেত্রে বললেন: ওয়েলকাম। এটা কি হলো এটা কি আমাদের বাংলা এবং ইংলিশ মিশ্রণ হল না তাহলে আমরা বাংলা ভাষাকে সুস্পষ্টভাবে ব্যবহার করতে পারলাম না।  এই পন্থা অবলম্বন করা ঠিক না আমরা ইংরেজিতে কথা বলব ঠিক আছে, এটা আমরা মেনে নিয়েছি কিন্তু আমরা যখন কথা বলব তখন আমরা সবাই চেষ্টা করব যে একটা পূর্ণাঙ্গ বাক্য ইংলিশে বলার জন্য হয়তো বা ভুল হবে এটা স্বাভাবিক বিষয়। আমাদের বাংলাতে উচ্চারণের সময় অনেক ভুল হয় এটাই স্বাভাবিক।  তবে এটা কোন বিষয় না উচ্চারণ কি আসতেছে এটা তেমন কোন বিষয় না আপনি আপনার মত ইংলিশ চর্চা করে যাবেন তবে আপনি (বাংরেজি) ব্যবহার করবেন না। বাংররজি বলতে বাংলা এবং ইংরেজি কে বোঝানো হয়েছে।


 আপনারা হয়তো অনেকেই জানেন আমার একটা ব্লগ রয়েছে (technicalbd10.blogspot.com) সেই ব্লগে আমি কিছু লেখালেখি করার চেষ্টা করি, আপনারা যদি সেখানে কিছু বাংলা উচ্চারণের বা শব্দের বা ইংরেজি সংমিশ্রণ দেখেন তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন, তবে একটা কথা বলে রাখি আমাদের টিউটরিয়ালের জন্য আমরা কিছু ইংরেজি শব্দ ব্যবহার করতে বাধ্য হয়েছি এজন্য আমি আপনাদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি।


 আমি জানি আসলে এগুলো ব্যবহার করা ঠিক হয়নি তবুও পরবর্তীতে থেকে আমি এগুলো ব্যবহার থেকে দূরে থাকবো ইনশাল্লাহ এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে কথা হবে পরবর্তী দিন, ধন্যবাদ। সবাই ভাল থাকবেন এবং সবার জীবনে সুস্থতা কামনা করে, বিদায় নিচ্ছি। 

No comments:

Post a Comment